সন্ত্রাস, মৌলবাদ, সাম্প্রদায়িক জঙ্গীবাদ ও বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী পৌর ও উপজেলা ছাত্রলীগ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক (১) হোছাইন মোহাম্মদ এর নেতৃত্বে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জলদী উপজেলা পরিষদ এর সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয় ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক জেহাদ উদ্দিন ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রিপন তালুকদার উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মাহমুদ চৌধুরী রুমন, আব্দুর রহিম,বশির আহমেদ,আব্দুর শুক্রর
মোস্তাক আহমদ, রওশজ্জামান,পৌরসভা ছাত্রলীগ নেতা মাইকেল বনিক,এমদাদুল হক,আরাফাত,আব্দুল্লা,সাজ্জাদ, সাইফুল।
আর-ও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা তাঁতি লীগের সভাপতি মনসুর আলম,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ ইসলাম বদি,সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর, উপজেলা মুক্তিযুদ্ধা মঞ্চ এর সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ।
পথসভায় বক্তারা, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর ও অবমানকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তির দাবি জানান।