বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন তার প্রতিদন্দ্বী মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, ৯ নভেম্বর বাঁশখালী পৌর সদরের সরল ইউনিয়নের পাইরাং এলাকায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা ঘিরে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও আবদুল্লাহ কবীর লিটনের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধসহ আহত হয় ২৩জন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মদদে লিটনের ওপর সশস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস’া গ্রহণের দাবিও জানান আবদুল্লাহ কবির লিটন। সাংসদের চাচা রশিদ আহমেদ ও পিএস তাজুল ইসলাম হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেন লিটন। হামলার ঘটনায় লিটনের অনুসারী আনিসুল হক বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা করেন। মামলার সংসদ সদস্যের চাচা ও সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীকে প্রধান আসামি করা হয়। দুই নম্বর আসামি করা হয়েছে সংসদ সদস্যের পিএস ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলামকে।
সংবাদ সম্মেলনে লিটন জানান, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির কাছেই হামলার এ ঘটনা ঘটে। তার চাচা বর্তমান সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ এবং পিএস তাজুল ইসলামের নেতৃত্বে তাকে (লিটন) হত্যার উদ্দেশে তার গাড়িবহর ও নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এসময় অনুসারীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন।
এসময় ঘটনাস’লে গুলিবিদ্ধ হন বৈলছড়ি ইউপি সদস্য বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলম উদ্দিন, যুবলীগ নেতা মাহমুদুল ইসলাম বদি, যুবলীগ কর্মী ইউসুফ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আনিসুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম, ছাত্রলীগকর্মী জাফর। এছাড়া ৩৫জন নেতাকর্মী আহত হন। হামলার পর সশস্ত্র সন্ত্রাসীরা এমপির বাড়ির দিকে চলে যায়।
লিটন অভিযোগ করেন, ইতোপূর্বে অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় নির্বাচন কর্মকর্তাকে মারধর করেছেন এমপি। টিআর ও সরকারি বিভিন্ন প্রকল্প থেকে এমপি এবং তার পিএস তাজুলের লাগামহীন দুর্নীতি করেছেন। ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেন এমপি এবং তার পিএস তাজুল।
সংবাদ সম্মেলনে লিটন আরও অভিযোগ করেন, লাখ লাখ টাকার বাণিজ্যে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর তাণ্ডবে নিহত দয়াল হরি হত্যা মামলা এবং নাশকতা মামলার একাধিক আসামিদের অব্যাহতির সুপারিশ দিয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজ। হামলায় জড়িতদের গ্রেফতার এবং বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিও জানান লিটন।
সংবাদ সম্মেলনে উপসি’ত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক নুরুল আলম, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আকতার হোসাইন, কারা পরিদর্শক শেখ হোস

