বর্তমান
সরকারের তৃতীয় মেয়াদে অর্থাৎ আজকের এই দিনে যে সমালোচনা বিএনপি জামায়াতের করার কথা, সে সমালোচনায় যখন নিজ সংগঠনের নেতাকর্মীদেরকে বাধ্য হয়েই গাঁ ভাসাতে হয়, তখন নিজের অজান্তেই সংগঠনের প্রকৃত নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি বাঁশখালীর প্রসঙ্গে বলছি, যে #বাঁশখালী বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পরও স্বাধীন হতে পারেনি । আর স্বদেশের জন্মলগ্ন থেকে আমরা পরাধীন বলেই, এই বাঁশখালীতে আজ অবধি কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি,গড়ে উঠেনি বেকারত্ব নিরসনে কোনো ধরনের আত্ম-কর্মসংস্থান। গড়ে উঠেনি শিল্প কারখানা, সৃষ্টি হয়নি উদ্দোক্তা হওয়ার সহায়ক শক্তি কিংবা নূন্যতম অর্থসংস্থান। কর্মসংস্থান ব্যাংক এর শাখা' বাঁশখালীর সর্বস্তরের তরুণ প্রজন্মের প্রাণের দাবি হতে পারে, কিন্তু বাস্তবায়ন কখনো সম্ভব নয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সমগ্র বাংলাদেশ জুড়েই আজ উন্নয়নের প্রতিচ্ছবি।
অথচ যেখানে সারাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে, সেখানে বাঁশখালীর প্রায় ৬ লক্ষাধিক মানুষকে এখনো পল্লী বিদ্যুৎ অন্যায় অনিয়ম থেকে বাঁচতে সকাল বিকেল মহান আল্লাহর কাছে প্রার্থনায় নিমগ্ন থাকতে হয়। উদ্ধার করার মানুষ জম্ময়নি বলে।
একটা দেশের অভ্যন্তীণ যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হলে ' সরকার কখন জনগনকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য টার্নেল নির্মান, সাগরের পাদদেশে পাতাল ট্রেন কিংবা যোগাযোগের নতুন নতুন মাধ্যম সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করে তা ব্যাখ্যা করতে হয় না, বরং আক্ষেপ নিয়ে জানতে ইচ্ছে করে, স্বাধীন বাংলাদেশের মানচিত্রে বাঁশখালী নামক কোনো উপজেলার নাম আছে কিনা.? আছে কিনা এক লক্ষ ৪৭ হাজার, পাঁচশত ৭০হাজার বর্গ কিলোমিটারের ভূখণ্ডে বাঁশখালীর গৌরবময় অস্তিত্ব...?
সময়ে এসময়ে আলোচিত বাঁশখালীর যোগাযোগের মাধ্যম বলতেই আছে কেবল একটাই প্রধান সড়ক,
যেটি কিনা বছরের পর থাকে যানবাহনের পাশাপাশি মৎস্য চাষের উপযোগী হয়ে। বিগত ৫'জানুয়ারির নির্বাচনের পূর্বে এই অঞ্চলের মানুষ হয়তো কোনো ধরনের স্বপ্ন দেখেনি, কিন্তু ৫'জানুয়ারির পর বাঁশখালীর ১৫' ইউনিয়নের মানুষই স্বপ্ন দেখেছে একসাথে,স্বপ্ন দেখেছে মাথা তুলে দাড়াতে, স্বপ্ন দেখেছে পাশ্ববর্তী উপজেলার ন্যায় প্রিয় বাঁশখালীর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে।
কিন্ত ২০২০'সালে দাড়িয়ে বাঁশখালীর মানুষ এখন আর সেই স্বপ্ন দেখে না, তাদের স্বপ্নের এখন গণকবর রচিত হয়েছে। কেন হবে না। বর্তমান সরকারের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টার ধারাবাহিকতা অব্যাহত থাকার পরও যদি' বাঁশখালীর একটা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থারও কোনরূপ পরিবর্তন না হয়। তাহলে সেই স্বপ্ন দেখার চেয়ে না দেখাই উত্তম।
খোঁজ নিয়ে দেখুন বাঁশখালীতে এমন কোনো ইউনিয়ন আছে কিনা, যেই ইউনিয়নের জনগন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে সরকারকে কেমন বাহবা দিতে স্বাচ্ছন্দ্যেবোধ করে.!! কেউ বলতে পারেন কাদামাটি সাথে নিয়ে স্কুল কলেজে অধ্যায়নরত নতুন প্রজম্মের মস্তিষ্কে প্রতিদিন কিরূপ মেসেজ আপলোড হতে পারে.? কেন সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিয়েও, বাঁশখালীর সাধারন মানুষের কাছে সরকারের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ হয়..?
ইউনিয়ন পরিষদ নির্বাচনে #নৌকা প্রসঙ্গে বাঁশখালীর সাধারণ মানুষের পাশাপাশি সচেতন মানুষের চরম অনিহা থেকেই তো প্রমাণিত হয়, কেন বাঁশখালী ইউনিয়ন গুলোতে উন্নয়নের ছোয়া পড়েনি। কার দোষ দিবেন.? সরকারের...?
সরকার কি যথাসময়ে উন্নয়নের অর্থ বরাদ্দ দেয়নি.? নাকি সরকারের সুঃনজর এখানে পড়েনি....?সারাদেশের এতো উন্নয়নের বিপরীতে বাঁশখালীর মানুষকে যদি এখনো সেই পুরোনো ক্ষত( রাস্তাঘাট, বিদ্যুৎ, কর্মসংস্থান, চিকিৎসা সেবা, বেরিবাঁধ)সহ অগণিত সমস্যায় জর্জরিত হতে হয়, তবে বলতেই হয়,এই দোষ অন্য কারো নয়, আমাদের। বাঁশখালীর প্রতিটা সাধারণ মানুষের। কারণ আমরাই পারিনি বিগত ৪৮'বছরেও একজন যোগ্য নেতা/ নেতৃত্ব সৃষ্টি করতে। যে নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে, জনগনের এইসব সমস্যা সমাধানে নিজের জীবন বাজী রাখার মাঝে আত্ম'সন্তুষ্টি খোঁজে।
কেউ স্বীকার করুক বা না করুক, দেশের সেইসব অঞ্চল সমূহ কিন্তু সবচেয়ে বেশি এবং সবার আগে উন্নত হয়েছে, যে সব অঞ্চলের মানুষ তাদের নেতৃত্বে এমন কাউকে আসীন করার সুযোগ পেয়েছে, যার নেতৃত্বের গুনাবলিতে কেবল শতভাগ দেশপ্রেমই নয়, দেশের মানুষের জন্যেও শতভাগ ভালোবাসা আছে। অযোগ্য নেতৃত্বে বাঁশখালীবাসীর কপাল পুড়েছে। নৌকা এমন একটা প্রতীক, যার সতন্ত্র অস্তিত্ব অাছে, নিজস্ব বলয় আছে, আর এই সতন্ত্র বলয় আর অস্তিত্বের সুবাদে নৌকা যেকোনো অযোগ্য ব্যক্তিকেও বিপুল জনপ্রিয়তায় জনপ্রতিনিধি বানাতে, সম্মানে আসনে বসাতে পারে কিন্তু তাকে কখনো #জনগনের প্রতিনিধি বানাতে পারে না, সম্মান ধরে রাখার কৌশল শেখাতে পারে না। আর না পারাতে থেকেই অত্র জনপদের উন্নয়নের বারোটা বেজেছে। যার সমালোচনা সচেতন মানুষও করে, কিন্তু অধিকার আদায়ের লক্ষে প্রচার করে না বলেই '
পুরো বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসলেও, অবহেলিত বাঁশখালী ভেসেছে বারংবার অবহেলার জোয়ারে প্লাবিত হয়ে । সংগঠনের কর্মী হয়ে নয়,
অত্র জনপদের একজন সাধারণ মানুষ হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছি। যার কোনটাই আমার মনগড়া বক্তব্য নয়।
বরং মন্তব্যের বিপরীতে যদি প্রমাণ উপস্থাপনও করতে হয়, তাতেও আছি অঙ্গীকারবদ্ধ।