শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

দূর্গাপুজার ব্যানার উত্তোলন করায়,মিন্টু নাথকে তার বাড়ি থেকে ধর'এনে মারধর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গকন্যা শেখ হাসিনার ছবি সম্বলিত এই ব্যানারের প্রকৃত দৃশ্যমান কোন সমস্যা আছে কিনা ?যার গুরুতর অপরাধে কাউকে তার বাড়ি থেকে ধরে এনে মারধর করা যায়..! বাঁশখালী জামায়াত অধ্যুষিত চাম্বল এলাকায় এই ব্যানার উত্তোলন করার অপরাধে প্রিয় ছোট ভাই,মিন্টু কান্তি নাথকে তার বাড়িতে গিয়ে,তারই মা'বাবার সামনে পিটিালেন! মারধর করলেন।ব্যানার নামিয়ে ফেললেন। সমস্যা নেই..? আপনি প্রমাণ করেছেন,আপনি বড় লীগার।আপনার অনেক ক্ষমতা।আর তাই তো জামায়াত বিএনপিকে কিছু করতে পারেন না,দেখে দেখে আওয়ামী লীগ মারেন।আর এখন এদের ধর্মীয় উৎসবকে সামনে রেখে শুভেচ্ছা জানানো একটা ব্যানারের অপরাধে সংখ্যালুঘু মারা শুরু করলেন...? এতো ছোট মন মানসিকতা আপনাদের..?চক্ষুলজ্জা বলতে কিছুই তো নেই। কোথায় ছিলেন সেইদিন? যেইদিন জামায়াতের একটা ব্যানার নামাতে গিয়ে বাঁশখালী বাঁশখালী থানা'র ১০পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হয়,মারধরের শিকার হয়!গুলিবিদ্ধ হয়।কি করেছিলেন সেইদিন...? আজ কি করলেন? আসলেই এখানে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার তো থাকার কথা নয়।ভেবেছিলাম স্বাধীন হয়েছে,কিন্তু এখনো দেখছি...? ধন্যবাদ আপনাকে। নতুন করে ছিনতে পারলাম।

রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

Times24

বঞ্চিতদের মাঠ ছাড়ার নির্দেশ

যারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না, তাদের বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক থেকে দেশে ফেরার পর, বাদ দের আগে নির্বাচনের মাঠ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি দলের সাধারণ সম্পাদককে ডেকে, যারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবে না, তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধানমন্ত্রী বলেছেন, এরা যতো প্রচারণা করবে ততোই দলে বিভক্তি সৃষ্টি হবে।ঢাকার বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা বিশাল বিশাল বিলবোর্ড, পোস্টার লাগিয়েছেন। সংশ্লিষ্টদের অনতি বিলম্বে এসব বিলবোর্ড এবং পোষ্টার নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিটি কর্পোরেশনকে এসব ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ যদি সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে পোস্টার করে, তাহলে আপত্তি নেই। কিন্তু নৌকা মার্কার প্রার্থী হিসেবে এখনই কেউ ভোট চাইলে, তাতে বাঁধা দেয়া হবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, ৩০০ আসনেই আওয়ামী লীগ তাঁর মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে। এর মধ্যে ১৭৫জন প্রার্থীকে ইতিমধ্যে দলের সভাপতি ‘সবুজ সংকেত’ দিয়েছেন। যারা তাঁদের নির্বাচনী এলাকায় প্রচারণা করছেন। কিন্তু ঐ ১৭৫ আসনের অনেকগুলোতেই আওয়ামী লীগের অন্য কেউ প্রচারণা করছে। ঐ প্রার্থী যত না তাঁর পক্ষে প্রচারণা করছেন, তাঁর চেয়ে বেশী সবুজ সংকেত পাওয়া প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা করছেন। তাঁর দূর্নীতি, ব্যর্থতা ইত্যাদি নিয়ে কথা বলছেন। এর ফলে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সারাদেশে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী প্রধানমন্ত্রীর বিশেষ টীম এ ব্যাপারে একটি রিপোর্ট দলীয় সভাপতির কাছে জমা দিয়েছেন।


ঐ প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিরোধী দলের চেয়েও কঠিন ভাষায় আওয়ামী লীগের নেতারাই একে অন্যের সমালোচনা করছেন। এজন্য যেসব আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগের অন্য কেউ যেন ভোট প্রার্থনা বা প্রচারণা না করে, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরকম অন্তত ১৩ জনকে নির্বাচনের মাঠ খালি করতে বলেছেন। ঢাকার একটি আসনে এরকম মনোনয়ন প্রত্যাশীকে বলেছেন, ‘এরপর তোমার প্রার্থী হওয়ার একটি পোস্টার দেখলে, আমি ব্যাবস্থা নেবো। একই বার্তা দেয়া হয়েছে, খুলনা, নাটোর, পাবনা, নওগাঁ, চট্টগ্রামের আসনগুলোতে। জানা গেছে, চলতি সপ্তাহেই ১৭৫ টি আসনে সব বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দেওয়া হবে।



আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বাকী ১২৫টি আসনে একাধিক প্রার্থী বিবেচনায় আছে। শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপি কি করে, বিরোধী জোট কেমন হয় ইত্যাদি দেখেশুনে তারপর প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে। এছাড়া শরিকদের আসনগুলোও এখনো চূড়ান্ত হয়নি বলে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ইনসাইডারকে বলেছেন, ‘আমাদের নেত্রী সারা দেশে পরিচালিত জরিপ থেকে মনোনয়ন মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন চূড়ান্ত করবে মনোনয়ন কমিটি। তবে এখন থেকেই বিদ্রোহী প্রার্থী এবং দলীয় কোন্দলের ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিচ্ছি।’

times24

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাঁশখালীতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

দেশবিরোধী চক্রান্ত – ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে  কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতিলীগ,শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন...